চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে হাসনাঈন আহমেদ নামের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলেও বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি জানাজানি হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। সূত্র জানায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে ঘুস আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। পরে তাকে প্রত্যাহার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগে এসআই হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।’ নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’ মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে হাসনাঈন আহমেদ নামের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলেও বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি জানাজানি হয়।
দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে ঘুস আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। পরে তাকে প্রত্যাহার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগে এসআই হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।’
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈন আহমেদকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম
What's Your Reaction?