চাঁদাবাজি বন্ধের পর কালীগঞ্জে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আবু তালিব
ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজে ঝাড়ু হাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। সকালে শহরের বড় বাজার, জনতা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এমপির এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্যকে সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। এতে শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজে ঝাড়ু হাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। সকালে শহরের বড় বাজার, জনতা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এমপির এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্যকে সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। এতে শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
What's Your Reaction?