চাঁদা আদায়কে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে টাকা আদায়কে কেন্দ্র করে যুবদলের ২ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।  বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এতে পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল, মো. ফারুক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে পূর্বদিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক থেকে ১ হাজার ও বালু বোঝায় ট্রাক থেকে ৫০০ টাকা চাঁদা নেওয়া হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে টাকা তোলা হতো। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আলমগীর ও মাসুদ কালাকে সরিয়ে সেখানে নুর উদ্দিনসহ কয়েকজনকে টাকা তোলার দায়িত্ব নেয়। এরপর থেকে দু-গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছে। মঙ্গলব

চাঁদা আদায়কে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই গাড়ি থেকে টাকা আদায়কে কেন্দ্র করে যুবদলের ২ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। 

বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এতে পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল, মো. ফারুক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে পূর্বদিক থেকে আসা কাঠবোঝাই ট্রাক থেকে ১ হাজার ও বালু বোঝায় ট্রাক থেকে ৫০০ টাকা চাঁদা নেওয়া হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে টাকা তোলা হতো। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আলমগীর ও মাসুদ কালাকে সরিয়ে সেখানে নুর উদ্দিনসহ কয়েকজনকে টাকা তোলার দায়িত্ব নেয়। এরপর থেকে দু-গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছে। মঙ্গলবার টাকা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর হামলা করে আলমগীরের লোকজন। ফারুকের ওপর হামলার খবর পেয়ে তার পক্ষের লোকজন ছুটে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘ট্রাক, বালুর গাড়ি থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে ঘিরে বিএনপির ২ পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনাও ঘটেছে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow