চাঁদা না পেয়ে কৃষক দল নেতাকে মারধর, হোটেল ভাঙচুর

ফরিদপুর শহরে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার হোটেলে ভাঙচুর করা হয়। আমিন শরীফ ফরিদপুর মহানগর কৃষক দলের সহসভাপতি। রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে আবাসিক হোটেল ‘সিটি গার্ডেনে’ এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একপর্যায়ে অস্ত্রধারীরা আমিন শরীফকে হোটেলের চতুর্থ তলার ছাদে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাওয়ার সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দাবি করা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়ার হিরু কসাইয়ের ছেলে তমাল

চাঁদা না পেয়ে কৃষক দল নেতাকে মারধর, হোটেল ভাঙচুর

ফরিদপুর শহরে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার হোটেলে ভাঙচুর করা হয়। আমিন শরীফ ফরিদপুর মহানগর কৃষক দলের সহসভাপতি।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে আবাসিক হোটেল ‘সিটি গার্ডেনে’ এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তার ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি হোটেল সিটি গার্ডেনের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

একপর্যায়ে অস্ত্রধারীরা আমিন শরীফকে হোটেলের চতুর্থ তলার ছাদে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাওয়ার সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং দাবি করা চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়।

মামলায় শহরের আলিপুর পাকিস্তান পাড়ার হিরু কসাইয়ের ছেলে তমাল (৩০) ও মাহমুদকে (৩৫) যথাক্রমে ১ ও ২নং আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমিন শরীফ বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মহানগর কৃষক দল নেতার ওপর হামলার ঘটনায় থানায় একটি এজাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow