চাঁদা না পেয়ে যুবককে হাতুড়িপেটা

নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আহত যুবকের নাম সারোয়ার জাহান উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী রাজু ও তার সহযোগীরা সারোয়ার জাহান উজ্জ্বলের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। উজ্জ্বল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাসী রাজু ও তার বাহিনীর চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। উজ্জ্বলের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা মধ্যযুগীয় ব

চাঁদা না পেয়ে যুবককে হাতুড়িপেটা

নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আহত যুবকের নাম সারোয়ার জাহান উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী রাজু ও তার সহযোগীরা সারোয়ার জাহান উজ্জ্বলের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। উজ্জ্বল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাসী রাজু ও তার বাহিনীর চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। উজ্জ্বলের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হোতা রাজুসহ সকল আসামিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অভিযুক্ত রাজু ও তার সহযোগীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মান্দা থানার তদন্ত অফিসার আব্দুল গণি বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow