চাঁদ দেখা কমিটির সভা কাল, নির্ধারিত হবে সফর মাসের তারিখ

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত কমিটিকে জানাতে হবে।  এজন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখার তথ্যের ভিত্তিতেই জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাস শুরুর তারিখ ঘোষণা করা হবে। এমইউ/এমআরএম

চাঁদ দেখা কমিটির সভা কাল, নির্ধারিত হবে সফর মাসের তারিখ

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত কমিটিকে জানাতে হবে। 

এজন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্যের ভিত্তিতেই জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাস শুরুর তারিখ ঘোষণা করা হবে।

এমইউ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow