ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলের লারাক দ্বীপে অবস্থিত সামুদ্রিক নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম । তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এ ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহিনীটির বরাতে শনিবার সকালে আলজাজিরা খবর প্রকাশ করেছে। সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ হামলা ১৭ জুলাই র

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলের লারাক দ্বীপে অবস্থিত সামুদ্রিক নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

এ ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহিনীটির বরাতে শনিবার সকালে আলজাজিরা খবর প্রকাশ করেছে।

সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ হামলা ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিট (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow