মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনায় যুবক আহত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের মিরাজ আহমেদ (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। মিরাজ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী বলে জানা গেছে। মিরাজকে হাসপাতালে নিয়ে আসেন তারই বন্ধু শামসুল হক। তিনি বলেন, রাত ৮টার দিকে আমরা দুজন মতিঝিল মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছিলাম। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ আহত হয়। আরও পড়ুন মতিঝিল মেট্রোর নিচে ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করলো পুলিশ তিনি জানান, মিরাজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায়। বাবার নাম রকিবুল ইসলাম। ঢাকায় মতিঝিলের আরামবাগে থাকেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণে আহত এক যুবক ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, রাত ৭টার পর পুলিশের কাছে মতিঝিল মেট্র

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনায় যুবক আহত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের মিরাজ আহমেদ (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। মিরাজ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী বলে জানা গেছে।

মিরাজকে হাসপাতালে নিয়ে আসেন তারই বন্ধু শামসুল হক। তিনি বলেন, রাত ৮টার দিকে আমরা দুজন মতিঝিল মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছিলাম। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ আহত হয়।

তিনি জানান, মিরাজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায়। বাবার নাম রকিবুল ইসলাম। ঢাকায় মতিঝিলের আরামবাগে থাকেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণে আহত এক যুবক ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, রাত ৭টার পর পুলিশের কাছে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। বোমাসদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে।

কেএজেডআইএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow