চাঁপাইনবাবগঞ্জে টোল ফ্রির দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। বুধবার (১৩ মে) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সেতুর টোল বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, সেতুতে অতিরিক্ত টোলের কারণে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত টোল প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। অবস্থান কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, নাসির জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সোহান মাহমুদ/এমএন/এমএস

চাঁপাইনবাবগঞ্জে টোল ফ্রির দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

বুধবার (১৩ মে) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সেতুর টোল বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, সেতুতে অতিরিক্ত টোলের কারণে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত টোল প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

অবস্থান কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, নাসির জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow