চাঁপাইনবাবগঞ্জে নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফমি খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। সোমবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিরনেংড়া মোড় চৌকা পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী। স্থানীয়দের দাবি, ১৯৯৮ সালে পৌর এলাকার অধিরনেংড়া মোড় এলাকার আনারুল ইসলাম ফমি খাতুনকে দত্তক নেন। এরপর থেকেই তিনি ওই এলাকায় বসবাস করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, ফমির আচরণে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ ছিলেন তারা। স্থানীয়রা আরও জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে পার্শ্ববর্তী এলাকার মরিয়ম বেগম তার বাড়িতে যান। একপর্যায়ে টিউবওয়েলের হাতল দিয়ে তাকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল। সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম

চাঁপাইনবাবগঞ্জে নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে মরিয়ম বেগম (৫০) নামে এক নারীকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফমি খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। সোমবার (১৮ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরনেংড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিরনেংড়া মোড় চৌকা পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী।

স্থানীয়দের দাবি, ১৯৯৮ সালে পৌর এলাকার অধিরনেংড়া মোড় এলাকার আনারুল ইসলাম ফমি খাতুনকে দত্তক নেন। এরপর থেকেই তিনি ওই এলাকায় বসবাস করে আসছেন।

এলাকাবাসীর অভিযোগ, ফমির আচরণে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ ছিলেন তারা।

স্থানীয়রা আরও জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ফমির মেয়েকে প্রাইভেট পড়াতে পার্শ্ববর্তী এলাকার মরিয়ম বেগম তার বাড়িতে যান। একপর্যায়ে টিউবওয়েলের হাতল দিয়ে তাকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল।

সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow