চাকরি হবে মেধায়, কমিটি-বাণিজ্য মানি না: সাদিক কায়েম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ভূমিকা বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শিক্ষক নিয়োগে ‘কমিটি-বাণিজ্য’ ও স্বজনপ্রীতির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, চাকরি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, স্বজনপ্রীতি কিংবা অর্থের বিনিময়ে নিয়োগ মেনে নেওয়া হবে না। সোমবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে শিক্ষার্থীরা ‘চাকরি- মামার নয়, চাকরি চাই’, ‘কোটা গেছে যে পথে, কমিটিও যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন। সাদিক কায়েম বলেন, ‘চাকরির ক্ষেত্রে কমিটি-বাণিজ্য, অর্থের বিনিময়ে নিয়োগ কিংবা মামা-খালু-চাচার পরিচয়ের মাধ্যমে কোনো ধরনের নিয়োগ আমরা মেনে নেব না।’ তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকরিপ্রত্যাশী তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বেস

চাকরি হবে মেধায়, কমিটি-বাণিজ্য মানি না: সাদিক কায়েম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ভূমিকা বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শিক্ষক নিয়োগে ‘কমিটি-বাণিজ্য’ ও স্বজনপ্রীতির আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন, চাকরি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, স্বজনপ্রীতি কিংবা অর্থের বিনিময়ে নিয়োগ মেনে নেওয়া হবে না।

সোমবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে শিক্ষার্থীরা ‘চাকরি- মামার নয়, চাকরি চাই’, ‘কোটা গেছে যে পথে, কমিটিও যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সাদিক কায়েম বলেন, ‘চাকরির ক্ষেত্রে কমিটি-বাণিজ্য, অর্থের বিনিময়ে নিয়োগ কিংবা মামা-খালু-চাচার পরিচয়ের মাধ্যমে কোনো ধরনের নিয়োগ আমরা মেনে নেব না।’

তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকরিপ্রত্যাশী তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ভূমিকা বাড়ানোর সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ডাকসু ভিপি বলেন, ‘এই ম্যানেজিং কমিটিতে কারা থাকবেন? কীভাবে তারা নিয়োগ দেবেন? নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?’

তার আশঙ্কা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

সাদিক কায়েম বলেন, “লাখ লাখ টাকা নিয়ে, পরিচয় ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যদি একজন যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়— তাহলে সেটি শুধু একজন চাকরিপ্রার্থীর সঙ্গে অন্যায় নয়, এটি পুরো শিক্ষাব্যবস্থার সঙ্গে অন্যায়।”

এ সময় তিনি এনটিআরসিএর মাধ্যমে বিদ্যমান কেন্দ্রীয় নিয়োগব্যবস্থা কার্যকর রাখার আহ্বান জানান। একই সঙ্গে এমন কোনো ব্যবস্থা না করার দাবি জানান, যাতে নিয়োগে কমিটি-বাণিজ্য বা স্বজনপ্রীতির সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট— চাকরি হবে মেধায়, চাকরি হবে যোগ্যতায়, চাকরি হবে স্বচ্ছ প্রক্রিয়ায়।’

সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা হলে বাংলাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি ঘোষণা দেন, আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গণজমায়েত অনুষ্ঠিত হবে। সেখান থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা জানান তিনি।

সমাবেশে সাদিক কায়েম আরও বলেন, ‘আমরা একটি স্লোগান শুনেছি—‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু আমরা যদি দেখি— সবার আগে কমিটি, সবার আগে বাণিজ্য, সবার আগে দুর্নীতি, সবার আগে স্বজনপ্রীতি— তাহলে প্রশ্ন করতেই হবে: বাংলাদেশ কোথায়? যোগ্যতা কোথায়? মেধার মূল্য কোথায়?’

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘চাকরি মামার নয়, চাকরি যোগ্যতার! কমিটি-বাণিজ্য বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মেধার মূল্যায়ন করো।’

সমাবেশে বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান তিনি এবং কর্মসূচির সংবাদ সংগ্রহে উপস্থিত সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow