নায়ক আমিন খান ফিরছেন খলনায়ক হয়ে, জানালেন দীর্ঘদিন আড়ালে থাকার কারণ

একসময় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ছিলেন আমিন খান। নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেকের পর একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বড় পর্দায় ছিলেন অনিয়মিত। আরও পড়ুন ‘গুলশানের চামেলি’ করতে কেন এত ভাবতে হলো বাঁধনকে এবার সেই বিরতি ভেঙে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই অভিনেতা। তবে জানা গেছে, নায়ক এবার হাজির হবেন খলনায়ক চরিত্রে। নতুন সিনেমায় যুক্ত হয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে। অনেকদিন পর সিনেমায় কাজ করছি। সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না, ব্যাটে-বলে মিলছিলা না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’ চলচ্চিত্রে আমিন খানের তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শক

নায়ক আমিন খান ফিরছেন খলনায়ক হয়ে, জানালেন দীর্ঘদিন আড়ালে থাকার কারণ

একসময় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ছিলেন আমিন খান। নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেকের পর একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বড় পর্দায় ছিলেন অনিয়মিত।

এবার সেই বিরতি ভেঙে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই অভিনেতা। তবে জানা গেছে, নায়ক এবার হাজির হবেন খলনায়ক চরিত্রে।

নতুন সিনেমায় যুক্ত হয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে। অনেকদিন পর সিনেমায় কাজ করছি। সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না, ব্যাটে-বলে মিলছিলা না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’

চলচ্চিত্রে আমিন খানের তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি।

তবে ২০১০ সালের পর থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তিনি। ২০১৮ সালের পর গত বছর সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরলেও ছবিটির শুটিং হয়েছিল ২০১৮-১৯ সালে। ফলে ‘গুলশানের চামেলি’-কেই দীর্ঘ বিরতির পর তার নতুন সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

‘গুলশানের চামেলি’তে আমিন খান ছাড়াও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি মুক্তি পাবে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow