চাচার কিল-ঘুষিতে প্রাণ গেল ভাতিজার
ফরিদপুরের ভাঙ্গায় ডাব পাড়াকে কেন্দ্র করে আপন চাচার কিল-ঘুষিতে শ্যাম বিশ্বাস (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যাম বিশ্বাস ওই গ্রামের প্রয়াত রাজ্যেশ্বর বিশ্বাসের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাটরা গ্রামের নিখিল বিশ্বাসের সঙ্গে তার ভাতিজা শ্যাম বিশ্বাসের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে শ্যাম বিশ্বাস ডাব পাড়ার জন্য গাছে উঠলে চাচা নিখিল বিশ্বাস ও তার লোকজন তাকে গালিগালাজ শুরু করেন। শ্যাম গাছ থেকে নামামাত্রই নিখিল ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শ্যাম বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ছেলেকে বাঁচাতে মা বিথী রানী বিশ্বাস এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শ্যাম বিশ্বাসকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মা বিথী রানী বিশ্বাসকে একই হাসপাত
ফরিদপুরের ভাঙ্গায় ডাব পাড়াকে কেন্দ্র করে আপন চাচার কিল-ঘুষিতে শ্যাম বিশ্বাস (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যাম বিশ্বাস ওই গ্রামের প্রয়াত রাজ্যেশ্বর বিশ্বাসের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাটরা গ্রামের নিখিল বিশ্বাসের সঙ্গে তার ভাতিজা শ্যাম বিশ্বাসের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে শ্যাম বিশ্বাস ডাব পাড়ার জন্য গাছে উঠলে চাচা নিখিল বিশ্বাস ও তার লোকজন তাকে গালিগালাজ শুরু করেন। শ্যাম গাছ থেকে নামামাত্রই নিখিল ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শ্যাম বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ছেলেকে বাঁচাতে মা বিথী রানী বিশ্বাস এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শ্যাম বিশ্বাসকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মা বিথী রানী বিশ্বাসকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাচা নিখিল ও তার লোকজনের মারধরে ভাতিজা শ্যাম বিশ্বাসের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
What's Your Reaction?