চাচার পা বিচ্ছিন্নের ভিডিও দেখে প্রাণ গেল ভাতিজার

সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সাতটি প্রাণ। কিন্তু সেই দুর্ঘটনার রক্তাক্ত ভিডিও আরও একটি পরিবারের জন্য হয়ে উঠল নতুন শোকের কারণ। বাসচাপায় চাচার একটি পা বিচ্ছিন্ন হওয়ার ভিডিও দেখে মানসিক আঘাত সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন ভাতিজা ফজলে রাব্বি (২২)। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। একই দিনে চাচা-ভাতিজার এমন মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহত ফজলে রাব্বি গোলাম রব্বানীর ছেলে। ২০২৪ সালে তিনি গোদারপাড়া রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন।  স্বজনদের ভাষ্য, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দেয়। এতে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন রাব্বির চাচা নূর আমিন (৩৫)। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় নূর আমিনের একটি পা ব

চাচার পা বিচ্ছিন্নের ভিডিও দেখে প্রাণ গেল ভাতিজার

সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সাতটি প্রাণ। কিন্তু সেই দুর্ঘটনার রক্তাক্ত ভিডিও আরও একটি পরিবারের জন্য হয়ে উঠল নতুন শোকের কারণ। বাসচাপায় চাচার একটি পা বিচ্ছিন্ন হওয়ার ভিডিও দেখে মানসিক আঘাত সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন ভাতিজা ফজলে রাব্বি (২২)।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। একই দিনে চাচা-ভাতিজার এমন মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত ফজলে রাব্বি গোলাম রব্বানীর ছেলে। ২০২৪ সালে তিনি গোদারপাড়া রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। 

স্বজনদের ভাষ্য, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দেয়। এতে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন রাব্বির চাচা নূর আমিন (৩৫)।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় নূর আমিনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে ফেলেন রাব্বি। চাচার এমন ভয়াবহ অবস্থা দেখে তিনি ভেঙে পড়েন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

এরপর চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বানদিঘী পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাদিকুল ইসলাম বলেন, জুমার নামাজের আগে রাব্বি তার দোকানে এসে মোবাইলে ফ্লেক্সিলোড দেন এবং চাচার জন্য দোয়া করতে বলেন। নামাজ শেষে জানতে পারি, চাচার দুর্ঘটনার ভিডিও দেখেই রাব্বি মারা গেছেন। 

তিনি বলেন, একই পরিবারের ওপর এমন শোক নেমে আসবে, কেউ কল্পনাও করতে পারেনি।

রাব্বির দুলাভাই মো. রাজা মিয়া বলেন, রাব্বি আগে থেকেই হার্টের রোগী ছিলেন। চাচার দুর্ঘটনার ভিডিও দেখার পর সে প্রচণ্ড মানসিক আঘাত পান। কিছুক্ষণের মধ্যেই স্ট্রোক করে মারা যান। 

তিনি আরও বলেন, একটি দুর্ঘটনা আমাদের পরিবার থেকে দুজনকে কেড়ে নিয়েছে। একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন, আরেকজন শোক সইতে না পেরে চলে গেলেন।

স্থানীয় বাসিন্দা আবু হোরায়রা বলেন, একটি সড়ক দুর্ঘটনা শুধু নিহতদের পরিবার নয়, অনেক সময় তাদের স্বজনদের জীবনও ওলটপালট করে দেয়। এমন দুর্ঘটনা ঠেকাতে বগুড়া-নওগাঁ সড়কে নিরাপত্তা জোরদার ও দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow