চাচার বালি টানা ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকার চাচার বালি টানা ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বেলটিয়া ইটভাটা এলাকার একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নয়ন মোল্যা (১১)। তিনি শহরের মোচড়া এলাকা উত্তরপাড়ার পিকুল মোল্যার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিলেন। ওই সময় নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছে পৌঁছালে রাস্তার পাশে থাকা বাঁশের সঙ্গে হঠাৎ আঘাত লাগে। এতে নয়ন ট্রাক্টরের ওপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মাথা থেঁতলে গিয়ে মারা যায় নয়ন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান,“ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর কর

চাচার বালি টানা ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকার চাচার বালি টানা ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বেলটিয়া ইটভাটা এলাকার একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নয়ন মোল্যা (১১)। তিনি শহরের মোচড়া এলাকা উত্তরপাড়ার পিকুল মোল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিলেন। ওই সময় নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছে পৌঁছালে রাস্তার পাশে থাকা বাঁশের সঙ্গে হঠাৎ আঘাত লাগে।

এতে নয়ন ট্রাক্টরের ওপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মাথা থেঁতলে গিয়ে মারা যায় নয়ন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান,“ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow