চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর

বিরোধী দলগুলোর সমালোচনা করে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আক্তারুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর। বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বাজেটের সমালোচনা করার জবাবে তিনি এ মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের ‍বাজেট অধিবেশনে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, হে আল্লাহ তাদের এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। দাম বেড়েছে দুটির- একটা হলো সিগারেট, আরেকটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়। অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কি না আমি জানি না। তিনি বলেন, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। নেপোলিয়ন বলেছিলেন- আমাকে একটি শিক্ষি

চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর

বিরোধী দলগুলোর সমালোচনা করে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আক্তারুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর। বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বাজেটের সমালোচনা করার জবাবে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের ‍বাজেট অধিবেশনে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, হে আল্লাহ তাদের এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। দাম বেড়েছে দুটির- একটা হলো সিগারেট, আরেকটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়। অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কি না আমি জানি না।

তিনি বলেন, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। নেপোলিয়ন বলেছিলেন- আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেবো।

সরকারদলীয় এই সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরেই বলেছিলেন- আই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই বুঝতে পারেননি। ওনার কথার অর্থ বুঝতে পারেননি। ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সে কথা বুঝতে পারেননি।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow