চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। রবিবার বিকাল সাড়ে চারটায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।জানা যায়, দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ফারহানা। তার ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রবিবার সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখি একটি কক্ষের ঘরের তীরের সাথে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভিতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে নারীর ঝ

চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। রবিবার বিকাল সাড়ে চারটায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

জানা যায়, দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ফারহানা। তার ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রবিবার সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।

পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখি একটি কক্ষের ঘরের তীরের সাথে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভিতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই। ধারণা করা হচ্ছে, শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মুহূর্তে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে।

ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জামান জানান, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কী কারণে এ ঘটনা আশা করি তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow