চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে : প্রাণিসম্পদমন্ত্রী

কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, চামড়ার দাম দেশের চাহিদার ওপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল। তিনি বলেন, দেশের কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে।  শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বব্যাপী অনেকেই চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর প্রভাব আন্তর্জাতিক চামড়ার বাজারেও পড়ছে। তিনি বলেন, বিশ্বটা একটি পরিবারের মতো। পৃথিবীর কোথাও কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলে তার প্রভাব অন্য দেশগুলোর ওপরও পড়ে। আমরা যে চামড়া উৎপাদন করি তার একটি বড় অংশ রপ্তানি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে গেলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। মন্ত্রী আরও বলেন, দেশের চামড়াশিল্পকে টেকসই করতে হলে আন্

চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে : প্রাণিসম্পদমন্ত্রী
কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, চামড়ার দাম দেশের চাহিদার ওপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল। তিনি বলেন, দেশের কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে।  শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বব্যাপী অনেকেই চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর প্রভাব আন্তর্জাতিক চামড়ার বাজারেও পড়ছে। তিনি বলেন, বিশ্বটা একটি পরিবারের মতো। পৃথিবীর কোথাও কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলে তার প্রভাব অন্য দেশগুলোর ওপরও পড়ে। আমরা যে চামড়া উৎপাদন করি তার একটি বড় অংশ রপ্তানি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে গেলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। মন্ত্রী আরও বলেন, দেশের চামড়াশিল্পকে টেকসই করতে হলে আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজি জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow