চারদিন অনশন করে স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলেন স্বামী

মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্রের ঘরে ফিরলেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রাম থেকে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। এর আগে গত চার দিন ধরে স্ত্রীর বাড়িতে অনশন করছিলেন স্বামী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্রকে ভালবেসে বিয়ে করেছিলেন অনুশীলা বাড়ৈ। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার ভালবাসার মানুষটির সকল আবদার পূরণ করেন বিশ্বজিত। নার্সিংয়ে পড়ান স্ত্রী অনুশীলা বাড়ৈকে। কিন্তু চাকরি পাওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিশ্বজিৎ পাত্রের সঙ্গে। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাকে না জানিয়ে স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। এরপরই ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে স্ত্রীর বাড়িতে গত চারদিন ধরে অবস্থান করেন। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক গণমাধ্যমে এই সংবাদ প্রচার হয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে স্থানীয়দের নিয়ে পারিবারিকভাবে মীমাংসায় বসেন। এরপরই

চারদিন অনশন করে স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলেন স্বামী

মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্রের ঘরে ফিরলেন স্ত্রী অনুশীলা বাড়ৈ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রাম থেকে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান। এর আগে গত চার দিন ধরে স্ত্রীর বাড়িতে অনশন করছিলেন স্বামী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্রকে ভালবেসে বিয়ে করেছিলেন অনুশীলা বাড়ৈ। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার ভালবাসার মানুষটির সকল আবদার পূরণ করেন বিশ্বজিত। নার্সিংয়ে পড়ান স্ত্রী অনুশীলা বাড়ৈকে। কিন্তু চাকরি পাওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিশ্বজিৎ পাত্রের সঙ্গে। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাকে না জানিয়ে স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। এরপরই ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে স্ত্রীর বাড়িতে গত চারদিন ধরে অবস্থান করেন। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক গণমাধ্যমে এই সংবাদ প্রচার হয়।

পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে স্থানীয়দের নিয়ে পারিবারিকভাবে মীমাংসায় বসেন। এরপরই নিজের ভুল বুঝতে পারেন তার স্ত্রী।

বিশ্বজিৎ পাত্র বলেন, স্ত্রীকে নিয়ে ঘরে ফিরতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। ওকে আমি অনেক ভালোবাসি। আমাদের এই ভালবাসার বন্ধন যাতে সামনে অটুট থাকে সেই আশীর্বাদ করবেন সবাই।

অনুশীলা বাড়ৈ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে বসে ব্যাপারটি সুন্দরভাবে সমাধান করে দিয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/আইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow