চার উপজেলায় নতুন ইউএইচএফপিও দিলো স্বাস্থ্য অধিদপ্তর
গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরসহ দেশের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ জুন) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিম্নে বর্ণিত কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন বা বদলি করা হলো।’ এর মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হয়েছেন ডা. মো. সোহাগ মিয়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পদায়ন পেয়েছেন ডা. সাদিয়া তাসনিম মুনমুন, সুনামগঞ্জের দিরাই উপজেলায় নতুন দায়িত্ব পেয়েছেন ডা. দেবাশীষ রায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউএইচএফপিও হিসেবে বদলি করা হয়েছে ডা. মো. হাবিবুর রহমানকে। আরও পড়ুন মাত্র ২৯% জনবলে চলছে স্বাস্থ্য খাত, সরকারি হিসাবেই শূন্যপদ ৭২ হাজার প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত পদে কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নে
গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরসহ দেশের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ জুন) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিম্নে বর্ণিত কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন বা বদলি করা হলো।’
এর মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হয়েছেন ডা. মো. সোহাগ মিয়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পদায়ন পেয়েছেন ডা. সাদিয়া তাসনিম মুনমুন, সুনামগঞ্জের দিরাই উপজেলায় নতুন দায়িত্ব পেয়েছেন ডা. দেবাশীষ রায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউএইচএফপিও হিসেবে বদলি করা হয়েছে ডা. মো. হাবিবুর রহমানকে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত পদে কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন।
এছাড়া, প্রজ্ঞাপন জারির পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের বর্তমান দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ষষ্ঠ দিন থেকে তারা সরাসরি অবমুক্ত (রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে।
এসইউজে/ইএ
What's Your Reaction?
