চাল পেল কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তরা

নীলফামারীর কিশোরগঞ্জে সম্প্রতি ৩টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ১৪৮ ক্ষতিগ্রস্ত পরিবার পেল চাল। মঙ্গলবার (১৯ মে) বিকালে পুটিমারী শ্মশ্নান বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে পুটিমারী ইউনিয়নের ১২২ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, এসআই জাহিদুল প্রমুখ। এর আগে মাগুড়া ইউনিয়নে ২৬ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। পুটিমারী ইউনিয়নের ১২২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে ও মাগুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

চাল পেল কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তরা

নীলফামারীর কিশোরগঞ্জে সম্প্রতি ৩টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ১৪৮ ক্ষতিগ্রস্ত পরিবার পেল চাল। মঙ্গলবার (১৯ মে) বিকালে পুটিমারী শ্মশ্নান বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে পুটিমারী ইউনিয়নের ১২২ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, এসআই জাহিদুল প্রমুখ। এর আগে মাগুড়া ইউনিয়নে ২৬ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

পুটিমারী ইউনিয়নের ১২২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে ও মাগুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow