চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নাসির উদ্দিন
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন।এ সময় তিনি আরও বলেন, সংসদে গিয়ে সরকারের কাছে প্রথম যে চিঠি দিয়েছিলাম, তা ছিল চা শ্রমিকদের সন্তানের জন্য। জুড়ী ও বড়লেখা উপজেলার চা বাগানের সাধারণ শ্রমিকদের কল্যাণে আমাদের সরকার সবসময় কাজ করে যাবে। তিনি রোববার জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সংক্রান্ত চা শ্রমিক কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতার যাচাই বাছাই ও অবহিতকরণ সভায় এসব কথা বলেন।দিনব্যাপী কাপনাপাহাড় চা-বাগান এবং ফুলতলা চা-বাগানে অনুষ্ঠিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাসু
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, সংসদে গিয়ে সরকারের কাছে প্রথম যে চিঠি দিয়েছিলাম, তা ছিল চা শ্রমিকদের সন্তানের জন্য। জুড়ী ও বড়লেখা উপজেলার চা বাগানের সাধারণ শ্রমিকদের কল্যাণে আমাদের সরকার সবসময় কাজ করে যাবে। তিনি রোববার জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সংক্রান্ত চা শ্রমিক কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতার যাচাই বাছাই ও অবহিতকরণ সভায় এসব কথা বলেন।
দিনব্যাপী কাপনাপাহাড় চা-বাগান এবং ফুলতলা চা-বাগানে অনুষ্ঠিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, কাপনা পাহাড় চা-বাগানের সহকারী ব্যবস্থাপক সিরাজুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?