চিকিৎসককে পিটিয়ে হাড় ভাঙলেন স্বেচ্ছাসেবক দল নেতা ‎

লালমনিরহাটে লোহার রড দিয়ে এক দন্ত চিকিৎসককে পিটিয়ে হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।  স্বেচ্ছাসেবক দল নেতার নাম আরিফুল। তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। আর ভুক্তভোগী দন্ত চিকিৎসক মনিরুল ইসলাম।  ‎অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা ওই দন্ত চিকিৎসকের নিকট টাকা দাবি করে। ভুক্তভোগী চিকিৎসক বিষয়টি তার ভাই ওয়াকিলকে জানালে তিনি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা এবং পরে পূবালী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আরও ২ হাজার টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতাকে।  আরও জানা যায়, টাকা কম হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে আরিফুল ইসলাম। পুনরায় আরও টাকা দাবি করে না পেলে একই ইউনিয়নের বাসিন্দা মনিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হাত ও পাজরের হাড় ভেঙে দেয় এবং লক্ষাধিক টাকার মালামাল লুট করে। চিকিৎসককে ‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত দন্ত চিকিৎসক মনিরুল ইসলাম জানান, আঘাতে হাত ও বুকের পাঁজরের হাড় ভে

চিকিৎসককে পিটিয়ে হাড় ভাঙলেন স্বেচ্ছাসেবক দল নেতা  ‎

লালমনিরহাটে লোহার রড দিয়ে এক দন্ত চিকিৎসককে পিটিয়ে হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। 

স্বেচ্ছাসেবক দল নেতার নাম আরিফুল। তিনি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। আর ভুক্তভোগী দন্ত চিকিৎসক মনিরুল ইসলাম। 

‎অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা ওই দন্ত চিকিৎসকের নিকট টাকা দাবি করে। ভুক্তভোগী চিকিৎসক বিষয়টি তার ভাই ওয়াকিলকে জানালে তিনি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা এবং পরে পূবালী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আরও ২ হাজার টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতাকে। 

আরও জানা যায়, টাকা কম হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে আরিফুল ইসলাম। পুনরায় আরও টাকা দাবি করে না পেলে একই ইউনিয়নের বাসিন্দা মনিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হাত ও পাজরের হাড় ভেঙে দেয় এবং লক্ষাধিক টাকার মালামাল লুট করে। চিকিৎসককে ‎গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত দন্ত চিকিৎসক মনিরুল ইসলাম জানান, আঘাতে হাত ও বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলামের সঙ্গে আমার কোনো লেনদেন নেই। তিনি ছাত্র ও গণ-অভ্যুত্থানের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন। তিনি তুচ্ছ ঘটনায় আমাকে পিটিয়েছে এবং টাকা দাবি করে আসছে। 

এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই দন্ত চিকিৎসকের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে শুধু কথা কাটাকাটি হয়েছে মাত্র। 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow