চিকিৎসক নাসিরের ওপর হামলাকারীদের শাস্তি চান স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক নাসির আহমদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আহত নাসির আহমদকে সোমবার (১৮ মে) দেখতে এসে মন্ত্রী এ শাস্তি চান। সরদার মো. সাখাওয়াত হোসেন দুপুর আড়াইটার দিকে হাসপাতালে এসে আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান খান ও সহকারী পরিচালক মো. আশরাফুল আলম। কেএজেডআইএ/একিউএফ/এমএস

চিকিৎসক নাসিরের ওপর হামলাকারীদের শাস্তি চান স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক নাসির আহমদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আহত নাসির আহমদকে সোমবার (১৮ মে) দেখতে এসে মন্ত্রী এ শাস্তি চান।

সরদার মো. সাখাওয়াত হোসেন দুপুর আড়াইটার দিকে হাসপাতালে এসে আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসক নাসিরের ওপর হামলাকারীদের শাস্তি চান স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান খান ও সহকারী পরিচালক মো. আশরাফুল আলম।

কেএজেডআইএ/একিউএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow