চিকিৎসা নিতে যাওয়ার পথে লাশ হলেন একই পরিবারের ৪ জন
ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন এবং তাদের দুই স্ত্রী খোরশেদা বেগম ও মাজেদা বেগম। তাদের সবাই জেলার মোস্তাকপুর এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সের চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের মোস্তাকপুর এলাকা থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও গাড়িতে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি বাস ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে মাদারীপুর থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটির গতি অনেক বেশি ছিল। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটে। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ
ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন এবং তাদের দুই স্ত্রী খোরশেদা বেগম ও মাজেদা বেগম। তাদের সবাই জেলার মোস্তাকপুর এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সের চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের মোস্তাকপুর এলাকা থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও গাড়িতে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি বাস ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে মাদারীপুর থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটির গতি অনেক বেশি ছিল। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান, শংকরপাশায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় পাঠিয়েছি। সেখান থেকে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এন কে বি নয়ন/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?