চিটাগাং চেম্বারের নির্বাচন স্থগিত

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নির্ধারিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার (০২ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ ৪ এপ্রিলের নির্ধারিত ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষর করেন। এর আগে গত ৩ মার্চ জারি করা এক স্মারকে নির্বাচনসংক্রান্ত তপশিল ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ৪ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মাত্র দুদিন আগে হঠাৎ করে নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত এলো। বিজ্ঞপ্তিতে স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে চেম্বারের বর্তমান প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি।  এদিকে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে বা নতুন তপশিল কবে ঘোষণা করা হবে সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

চিটাগাং চেম্বারের নির্বাচন স্থগিত

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ আবারও স্থগিত করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নির্ধারিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ ৪ এপ্রিলের নির্ধারিত ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষর করেন।

এর আগে গত ৩ মার্চ জারি করা এক স্মারকে নির্বাচনসংক্রান্ত তপশিল ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ৪ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল।

তবে নির্ধারিত সময়ের মাত্র দুদিন আগে হঠাৎ করে নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত এলো। বিজ্ঞপ্তিতে স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে চেম্বারের বর্তমান প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে বা নতুন তপশিল কবে ঘোষণা করা হবে সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow