চুক্তি নবায়ন হচ্ছে না জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি নবায়ন করা হবে কি হবে না- তা নিয়ে তুমুল গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরে। আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে তার সঙ্গে করা চুক্তির মেয়াদ। এই চুক্তি বাড়ানো না বাড়ানো নিয়ে গুঞ্জনের অবসান হলো অবশেষে। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হামজা-শামিতদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না। অর্থ্যাৎ, আগামী ৩০ এপ্রিলই শেষ হচ্ছে এ যাত্রায় বাংলাদেশ দলের সঙ্গে তার বন্ধনের মেয়াদ। তবে, হ্যাভিয়ের ক্যাবরেরার পূনরায় বাংলাদেশ দলে দায়িত্ব পালন করার সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। বাফুফে আগামী মাসের ১ তারিখে, তথা ১ মে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেবে। সেই বিজ্ঞপ্তির আলোকে চাইলে ক্যাবরেরা পূনরায় আবেদন করতে পারবেন এবং সব ক্রাইটেরিয়া মিলে গেলে এই স্প্যানিশই বাংলাদেশ দলের কোচ হিসেবে পূনরায় নিয়োগ পেতে পারেন। বিস্তারিত আসছে... আরআই/আইএইচএস/

চুক্তি নবায়ন হচ্ছে না জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি নবায়ন করা হবে কি হবে না- তা নিয়ে তুমুল গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরে। আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে তার সঙ্গে করা চুক্তির মেয়াদ। এই চুক্তি বাড়ানো না বাড়ানো নিয়ে গুঞ্জনের অবসান হলো অবশেষে।

বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হামজা-শামিতদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না। অর্থ্যাৎ, আগামী ৩০ এপ্রিলই শেষ হচ্ছে এ যাত্রায় বাংলাদেশ দলের সঙ্গে তার বন্ধনের মেয়াদ।

তবে, হ্যাভিয়ের ক্যাবরেরার পূনরায় বাংলাদেশ দলে দায়িত্ব পালন করার সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। বাফুফে আগামী মাসের ১ তারিখে, তথা ১ মে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেবে। সেই বিজ্ঞপ্তির আলোকে চাইলে ক্যাবরেরা পূনরায় আবেদন করতে পারবেন এবং সব ক্রাইটেরিয়া মিলে গেলে এই স্প্যানিশই বাংলাদেশ দলের কোচ হিসেবে পূনরায় নিয়োগ পেতে পারেন।

বিস্তারিত আসছে...

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow