শান্তা মারিয়ার কবিতা
পরমের সন্ধানে নিরাকার ভালোবাসা থেকে বারে বারে ফিরে আসা অবয়বে ভ্রান্তির সীমান্ত ছুঁয়ে শেষ অবধি নিরাকারে সমর্পণ এক সম্পূর্ণ আবর্তন। সুমেরিয়া, উরুক, নিনেভা, ব্যাবিলন, আর্যাবর্ত কাফেলার উট ক্রমাগত চলে যায় মিশর, জর্ডানের কংকর ভূমির উপত্যকায় পরিভ্রমণ ইউসুফের অনিবার্য একক অভিযাত্রা ঝোঁপের আড়ালে অলৌকিক অগ্নিশিখা বলে ‘আমি যে, আমি তো সেই প্রভু’ মেসোপোটেমিয়ায় কত গান, সিরিয়ার বাণিজ্যপথ থেকে আরোহণ হেরার উচ্চতায় ভালোবাসা অথবা ভীতি, কিংবা শান্তি ও প্রেম হাত ধরাধরি করে চলে কে তুমি? কেবলি আলো? নূর? জ্যোর্তিময় শিখা? মহাশক্তি? নাকি প্রাণের ভিতর বয়ে চলা আমার অস্তিত্ব? আমি আশৈশব খুঁজেছি তোমাকে। তুমিই কি পরম প্রিয়? মৃত্যু? প্রভু? তুমিই মহাবিশ্ব? প্রকৃতি, মহাকাল? তোমার আমার মাঝে জন্মান্তরের সুদীর্ঘ বিচ্ছেদ আকাশের চকিত বিদ্যুতে অকস্মাৎ মনে পড়ে আবার বিস্মৃতি। আমি হাত প্রসারিত করি জন্মের আগের সুগভীর অন্ধকারে তবু তুমি স্পর্শের অতীত অনেক অনেক জন্ম আগে আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে ধাবমান স্যাপিয়েন্স কিংবদন্তি, রূপকথা, অথবা পুরাণ আমারই জন্মের ইতিহাস নশ্
পরমের সন্ধানে
নিরাকার ভালোবাসা থেকে বারে বারে ফিরে আসা অবয়বে
ভ্রান্তির সীমান্ত ছুঁয়ে শেষ অবধি নিরাকারে সমর্পণ
এক সম্পূর্ণ আবর্তন।
সুমেরিয়া, উরুক, নিনেভা, ব্যাবিলন, আর্যাবর্ত
কাফেলার উট ক্রমাগত চলে যায়
মিশর, জর্ডানের কংকর ভূমির উপত্যকায় পরিভ্রমণ
ইউসুফের অনিবার্য একক অভিযাত্রা
ঝোঁপের আড়ালে অলৌকিক অগ্নিশিখা বলে ‘আমি যে, আমি তো সেই প্রভু’
মেসোপোটেমিয়ায় কত গান, সিরিয়ার বাণিজ্যপথ থেকে
আরোহণ হেরার উচ্চতায়
ভালোবাসা অথবা ভীতি, কিংবা শান্তি ও প্রেম হাত ধরাধরি করে চলে
কে তুমি? কেবলি আলো? নূর? জ্যোর্তিময় শিখা?
মহাশক্তি? নাকি প্রাণের ভিতর বয়ে চলা আমার অস্তিত্ব?
আমি আশৈশব খুঁজেছি তোমাকে।
তুমিই কি পরম প্রিয়? মৃত্যু? প্রভু?
তুমিই মহাবিশ্ব? প্রকৃতি, মহাকাল?
তোমার আমার মাঝে জন্মান্তরের সুদীর্ঘ বিচ্ছেদ
আকাশের চকিত বিদ্যুতে অকস্মাৎ মনে পড়ে
আবার বিস্মৃতি।
আমি হাত প্রসারিত করি জন্মের আগের সুগভীর অন্ধকারে
তবু তুমি স্পর্শের অতীত
অনেক অনেক জন্ম আগে
আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে ধাবমান স্যাপিয়েন্স
কিংবদন্তি, রূপকথা, অথবা পুরাণ
আমারই জন্মের ইতিহাস
নশ্বর জীবনে বারে বারে মিশেছি ধূলায়।
তবু অবিনশ্বর এই প্রাণ কিংবা সেই পুরাতন আত্মা
‘অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণোন’
এক জীবন থেকে অন্য জীবনে বয়ে চলে নিরন্তর
আমার পরম প্রভু, তোমারই মিলনের প্রত্যাশায়।
What's Your Reaction?