চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন এবং কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থ উদ্ধারের বিষয় নিয়ে আগামীকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে বৈঠকে বসবে তেহরান। মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে ইরানের জব্দ অর্থ মুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। বাঘাই বলেন, আগামীকাল দোহায় যা হওয়ার কথা, তা হলো সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা। এর মধ্যে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার বিষয়টিও রয়েছে। এসব আলোচনা কাতারের পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হবে। এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাতারে আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্ট করে জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই। যদিও এর আগে উভয় পক্ষের প্রতিনিধিদল কাতারে অবস্থান
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন এবং কাতারে আটকে থাকা ইরানের জব্দ অর্থ উদ্ধারের বিষয় নিয়ে আগামীকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে বৈঠকে বসবে তেহরান।
মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে ইরানের জব্দ অর্থ মুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বাঘাই বলেন, আগামীকাল দোহায় যা হওয়ার কথা, তা হলো সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা। এর মধ্যে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার বিষয়টিও রয়েছে। এসব আলোচনা কাতারের পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হবে।
এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাতারে আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্ট করে জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই। যদিও এর আগে উভয় পক্ষের প্রতিনিধিদল কাতারে অবস্থান করতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
ইরান জানিয়েছে, বুধবারের বৈঠকে মূলত সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং জব্দ অর্থ ছাড়ের প্রক্রিয়া নিয়ে কাতারের সঙ্গে আলোচনা হবে।
সূত্র : এএফপি
What's Your Reaction?