চুরি করতে গিয়ে শাটারের ফাঁকে আটকে গেল মাথা, ভিডিও ভাইরাল

কাজ শেষে বাসায় চলে যায় দোকান মালিক। মধ্যরাতে সেই দোকানের ওপরের অংশে শাটার কিছুটা খোলা দেখা যায়। এটা দেখে লোভ সামলাতে পারেনি চোর। দেওয়াল আর শাটারের মাঝের জায়গা দিয়ে কোনো রকম দোকানের ভেতর ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু ফল হলো উল্টো। শাটার এবং দেয়ালের মাঝে মাথা আটকে যায়। শত চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারেননি।  এরপর সারা রাত এভাবেই ঝুলে ছিলেন ওই চোর। সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখে দমকল বিভাগ ও পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে আটক করা হয়। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার। যদিও তাদের প্রতিবেদনে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। আনন্দবাজার জানায়, ‘নরেন্দ্র প্রতাপ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, এক তরুণের মাথা দোকানের শাটার এবং পেছনের দেয়ালের মাঝে আটকে গেছে। শাটারের সামনে মই রেখে সেই তরুণকে উদ্ধার করছেন দমকলকর্মীরা। এ দৃশ্য দেখতে ভিড় করে স্থানীয়রা।

চুরি করতে গিয়ে শাটারের ফাঁকে আটকে গেল মাথা, ভিডিও ভাইরাল

কাজ শেষে বাসায় চলে যায় দোকান মালিক। মধ্যরাতে সেই দোকানের ওপরের অংশে শাটার কিছুটা খোলা দেখা যায়। এটা দেখে লোভ সামলাতে পারেনি চোর। দেওয়াল আর শাটারের মাঝের জায়গা দিয়ে কোনো রকম দোকানের ভেতর ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু ফল হলো উল্টো। শাটার এবং দেয়ালের মাঝে মাথা আটকে যায়। শত চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারেননি। 

এরপর সারা রাত এভাবেই ঝুলে ছিলেন ওই চোর। সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখে দমকল বিভাগ ও পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে আটক করা হয়।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার। যদিও তাদের প্রতিবেদনে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

আনন্দবাজার জানায়, ‘নরেন্দ্র প্রতাপ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, এক তরুণের মাথা দোকানের শাটার এবং পেছনের দেয়ালের মাঝে আটকে গেছে। শাটারের সামনে মই রেখে সেই তরুণকে উদ্ধার করছেন দমকলকর্মীরা।

এ দৃশ্য দেখতে ভিড় করে স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow