চুল পড়া কমাতে ব্যবহার করতে পারেন তেঁতুলের হেয়ার মাস্ক

ঈদের পর অনেকেই চুলের নানা সমস্যায় ভোগেন। অতিরিক্ত স্ট্রেস, দূষণ, অনিয়মিত জীবনযাপন, পুষ্টির অভাব, গরম আবহাওয়া কিংবা হার্ড ওয়াটারের প্রভাবে চুল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে চুল পড়া, রুক্ষতা ও ভাঙা চুলের সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অনেকেই দামি হেয়ার প্রোডাক্টের বদলে ঘরোয়া উপাদানের দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক সময়ে তেমনই একটি উপাদান হিসেবে আলোচনায় এসেছে তেঁতুল। কেন চুলের জন্য উপকারী হতে পারে তেঁতুল? তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ উপাদান, যা স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। গরম ও আর্দ্র আবহাওয়ায় মাথার ত্বকে অতিরিক্ত তেল, ঘাম এবং ধুলাবালি জমে যায়। এই জমে থাকা ময়লা অনেক সময় চুলের গোড়াকে দুর্বল করে তোলে। তেঁতুলের হালকা অম্লীয় প্রকৃতি স্ক্যাল্পকে প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এটি অতিরিক্ত তেল, ময়লা দূর করতে সহায়ক হতে পারে। পরিষ্কার ও স্বাস্থ্যকর স্ক্যাল্প চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেঁতুল যেভাবে চুল পড়া বন্ধ করতে পারে কোনো একক প্রাকৃতিক উপাদানই চুল পড়ার সমস্যা সম্পূর্ণভাবে বন্ধ কর

চুল পড়া কমাতে ব্যবহার করতে পারেন তেঁতুলের হেয়ার মাস্ক

ঈদের পর অনেকেই চুলের নানা সমস্যায় ভোগেন। অতিরিক্ত স্ট্রেস, দূষণ, অনিয়মিত জীবনযাপন, পুষ্টির অভাব, গরম আবহাওয়া কিংবা হার্ড ওয়াটারের প্রভাবে চুল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে চুল পড়া, রুক্ষতা ও ভাঙা চুলের সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে অনেকেই দামি হেয়ার প্রোডাক্টের বদলে ঘরোয়া উপাদানের দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক সময়ে তেমনই একটি উপাদান হিসেবে আলোচনায় এসেছে তেঁতুল।

কেন চুলের জন্য উপকারী হতে পারে তেঁতুল?

তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ উপাদান, যা স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। গরম ও আর্দ্র আবহাওয়ায় মাথার ত্বকে অতিরিক্ত তেল, ঘাম এবং ধুলাবালি জমে যায়। এই জমে থাকা ময়লা অনেক সময় চুলের গোড়াকে দুর্বল করে তোলে।

তেঁতুলের হালকা অম্লীয় প্রকৃতি স্ক্যাল্পকে প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এটি অতিরিক্ত তেল, ময়লা দূর করতে সহায়ক হতে পারে। পরিষ্কার ও স্বাস্থ্যকর স্ক্যাল্প চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

jago

তেঁতুল যেভাবে চুল পড়া বন্ধ করতে পারে

কোনো একক প্রাকৃতিক উপাদানই চুল পড়ার সমস্যা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে না। তেঁতুল মূলত স্ক্যাল্প পরিষ্কার রাখা এবং তেলতেলে ভাব নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। যেসব ক্ষেত্রে স্ক্যাল্পে অতিরিক্ত তেল বা ময়লার কারণে চুল পড়ে, সেখানে এটি কিছুটা উপকার দিতে পারে। তবে এটিকে কোনো ম্যাজিক ট্রিটমেন্ট হিসেবে দেখা ঠিক নয়। বরং এটি একটি স্বাস্থ্যকর হেয়ার কেয়ার রুটিনের অংশ হিসেবে ব্যবহার করাই ভালো।

তেঁতুল হেয়ার মাস্ক যেভবে তৈরি করবেন

একটি সহজ হেয়ার মাস্ক তৈরি করতে প্রথমে এক টুকরো তেঁতুল ২০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। এরপর এর পাল্প আলাদা করে নিন। এতে এক চামচ টক দই এবং এক চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

এই মিশ্রণটি স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্প পরিষ্কার করতে এবং চুলে কিছুটা আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

jago

তেঁতুল ও নারিকেল তেলের ব্যবহার

নারিকেল তেল দীর্ঘদিন ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এর সঙ্গে তেঁতুল মিশিয়ে ব্যবহার করলে স্ক্যাল্প আরও পুষ্টি পেতে পারে। হালকা গরম নারিকেল তেলে সামান্য তেঁতুলের পাল্প মিশিয়ে কিছুক্ষণ রেখে ছেঁকে নিন। এরপর এটি স্ক্যাল্পে আলতোভাবে ম্যাসাজ করুন।

এই ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা চুলের গোড়া শক্ত করতে সহায়ক হতে পারে। অনেকে তেঁতুলের সঙ্গে নিমপাতা ব্যবহার করেন খুশকি কমানোর জন্য। তবে সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করাই ভালো, কারণ তেঁতুলের অম্লীয় প্রকৃতি অতিরিক্ত ব্যবহারে চুল শুষ্ক করে দিতে পারে।

তেঁতুল একটি সহজলভ্য ও প্রাকৃতিক উপাদান, যা স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। তবে চুল পড়া রোধে শুধু একটি উপাদানের ওপর নির্ভর না করে সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত চুলের যত্ন নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি বিউটিফুল ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow