চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা সানজিদ গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্র-ছাত্রীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সানজিদ আহমেদকে চুয়াডাঙ্গা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার সানজিদ আহমেদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। হুসাইন মালিক/এফএ/এএসএম

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা সানজিদ গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্র-ছাত্রীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সানজিদ আহমেদকে চুয়াডাঙ্গা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার সানজিদ আহমেদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

হুসাইন মালিক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow