চুয়াডাঙ্গায় তিন মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে। পরিবারের সদস্যদের ধারণা, ঘুমন্ত অবস্থায় শিশুটির শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুটির মা সরস্বতী ঘোষ বলেন, ‘শনিবার ভোর ৪টায় মেয়েকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার

চুয়াডাঙ্গায় তিন মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোরে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

পরিবারের সদস্যদের ধারণা, ঘুমন্ত অবস্থায় শিশুটির শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

শিশুটির মা সরস্বতী ঘোষ বলেন, ‘শনিবার ভোর ৪টায় মেয়েকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানতে মরদেহের ময়নাতদন্ত প্রয়োজন।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর জেনেছি। বিষয়টি দুঃখজনক।’

হুসাইন মালিক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow