চেলসির সঙ্গে বিচ্ছেদে আগ্রহী এনজো ফার্নান্দেজ
আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে না পারায় চেলসি ছাড়তে চান এনজো ফার্নান্দেজ। চেলসি তার জন্য প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য চাইতে পারে। ২০২৩ সালে বেনফিকা থেকে চেলসি তাকে ১০৭ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায়, এবং তার সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি করা হয়। এই দীর্ঘ চুক্তিই তার উচ্চ মূল্যের অন্যতম কারণ। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার এখনো ক্লাবের পরিকল্পনায় থাকলেও, উপযুক্ত প্রস্তাব এলে চেলসি তাকে ছাড়তে রাজি হতে পারে। গত মৌসুমে তিনি ১৫ গোল ও ৭ অ্যাসিস্ট করে চেলসির সেরা খেলোয়াড়দের একজন হিসেবে রানার-আপ হন। তার এজেন্ট হ্যাভিয়ের পাস্তোরে সম্ভাব্য গন্তব্য খুঁজছেন, যেখানে তার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও সম্ভাব্য গন্তব্য হিসেবে রয়েছে আলোচনায়। তবে তারা বর্তমানে ইলিয়ট অ্যান্ডারসনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ফরাসি ক্লাব পিএসজি আগ্রহ দেখালেও এখনো ট্রান্সফারের সম্ভাবনা কমই। চেলসির নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দল পুনর্গঠন করতে ক্লাবটি অভিজ্ঞ এবং প্রিমিয়ার লিগে প্রস্তুত খেলোয়াড় আনার পরিকল্পনা করছে। গত মৌসুমে হতাশাজনকভাবে লিগে দশম স্
আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে না পারায় চেলসি ছাড়তে চান এনজো ফার্নান্দেজ। চেলসি তার জন্য প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য চাইতে পারে।
২০২৩ সালে বেনফিকা থেকে চেলসি তাকে ১০৭ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায়, এবং তার সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি করা হয়। এই দীর্ঘ চুক্তিই তার উচ্চ মূল্যের অন্যতম কারণ।
বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার এখনো ক্লাবের পরিকল্পনায় থাকলেও, উপযুক্ত প্রস্তাব এলে চেলসি তাকে ছাড়তে রাজি হতে পারে।
গত মৌসুমে তিনি ১৫ গোল ও ৭ অ্যাসিস্ট করে চেলসির সেরা খেলোয়াড়দের একজন হিসেবে রানার-আপ হন।
তার এজেন্ট হ্যাভিয়ের পাস্তোরে সম্ভাব্য গন্তব্য খুঁজছেন, যেখানে তার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও সম্ভাব্য গন্তব্য হিসেবে রয়েছে আলোচনায়। তবে তারা বর্তমানে ইলিয়ট অ্যান্ডারসনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
ফরাসি ক্লাব পিএসজি আগ্রহ দেখালেও এখনো ট্রান্সফারের সম্ভাবনা কমই।
চেলসির নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দল পুনর্গঠন করতে ক্লাবটি অভিজ্ঞ এবং প্রিমিয়ার লিগে প্রস্তুত খেলোয়াড় আনার পরিকল্পনা করছে।
গত মৌসুমে হতাশাজনকভাবে লিগে দশম স্থানে থেকে কোনো ট্রফি ছাড়াই শেষ করেছে চেলসি।
আইএন
What's Your Reaction?