চেলসি সমর্থকদের ক্ষোভের মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ

নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে শনিবার (১৫ আগস্ট) স্ট্যামফোর্ড ব্রিজে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। তবে জয়ের আনন্দ ছাপিয়ে সমর্থকদের আচরণে তৈরি হয়েছে অস্বস্তি। ম্যাচের নিজেদের তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লক্ষ্য করে দুয়ো ধ্বনি দিয়েছেন চেলসি সমর্থকদের একটি অংশ। এদিন ম্যাচের ৬৪তম মিনিটে অধিনায়ক রিচ জেমসের বদলি হিসেবে মাঠে নামেন ফার্নান্দেজ। জেমস মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটি তার হাতেই তুলে দেন। ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’র প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে, এই আর্জেন্টাইন মিডফিল্ডার মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারির একাংশ থেকে শুরু হয় দুয়োধ্বনি। বিশ্বকাপ শেষে চেলসির জার্সিতে এটিই ছিল ফার্নান্দেজের প্রথম ম্যাচ। অবশ্য সব সমর্থক নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। সমর্থকদের একটি অংশ এনজোকে করতালি দিয়ে স্বাগত জানান। ম্যাচ যত গড়ায়, দুয়োধ্বনিও তত কমে আসে। স্কাই স্পোর্টস জানিয়েছে, খেলার একপর্যায়ে গ্যালারির সেই ক্ষোভের জায়গা দখল করে নেয় ‘ওহ, এনজো ফার্নান্দেজ’ স্লোগান। এই নেতিবাচক অভ্যর্থনার পেছনে মূলত কাজ

চেলসি সমর্থকদের ক্ষোভের মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ

নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে শনিবার (১৫ আগস্ট) স্ট্যামফোর্ড ব্রিজে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। তবে জয়ের আনন্দ ছাপিয়ে সমর্থকদের আচরণে তৈরি হয়েছে অস্বস্তি। ম্যাচের নিজেদের তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লক্ষ্য করে দুয়ো ধ্বনি দিয়েছেন চেলসি সমর্থকদের একটি অংশ।

এদিন ম্যাচের ৬৪তম মিনিটে অধিনায়ক রিচ জেমসের বদলি হিসেবে মাঠে নামেন ফার্নান্দেজ। জেমস মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটি তার হাতেই তুলে দেন।

ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’র প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম গোলডটকম জানিয়েছে, এই আর্জেন্টাইন মিডফিল্ডার মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারির একাংশ থেকে শুরু হয় দুয়োধ্বনি। বিশ্বকাপ শেষে চেলসির জার্সিতে এটিই ছিল ফার্নান্দেজের প্রথম ম্যাচ।

অবশ্য সব সমর্থক নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি। সমর্থকদের একটি অংশ এনজোকে করতালি দিয়ে স্বাগত জানান। ম্যাচ যত গড়ায়, দুয়োধ্বনিও তত কমে আসে।

স্কাই স্পোর্টস জানিয়েছে, খেলার একপর্যায়ে গ্যালারির সেই ক্ষোভের জায়গা দখল করে নেয় ‘ওহ, এনজো ফার্নান্দেজ’ স্লোগান।

এই নেতিবাচক অভ্যর্থনার পেছনে মূলত কাজ করছে সমর্থকদের ক্ষোভ। চেলসি এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর গুঞ্জন ওঠে, গ্রীষ্মকালীন দলবদলেই ক্লাব ছাড়তে চান ফার্নান্দেজ। সমর্থকদের বড় একটি অংশ এই ইচ্ছার জন্য তাকে কাঠগড়ায় তুলেছেন।

অবশ্য বিতর্কিত মন্তব্যের জন্ম এনজো ফার্নান্দেজ আগেই দিয়েছিলেন। চলতি দলবদল শুরুর দিকে এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যেই ইচ্ছা প্রকাশ করেন, ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান। সেই মন্তব্যের জেরেই দুটি ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল।

এরই মধ্যে ফার্নান্দেজকে দলে ভেড়ানোর দৌড়ে নতুন করে যুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। রদ্রি বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন—এমন আলোচনার মধ্যে ফার্নান্দেজের দিকে নজর বাড়িয়েছে ম্যানসিটি। তা ছাড়া ম্যানসিটির নতুন কোচের দায়িত্বে থাকা সাবেক চেলসি বস এনজো মারেস্কাও তার এই পুরোনো শিষ্যের বড় ভক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow