চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস
নকআউট পর্বের মহাদ্বৈরথে দ্বিতীয়ার্ধেও চলছে স্পেন ও পর্তুগালের তীব্র লড়াই। তবে ম্যাচের ৫৬ মিনিটে বড়সড় একটি ধাক্কা খেয়েছে পর্তুগিজ শিবির। স্প্যানিশ রাইট উইঙ্গার লামিনে ইয়ামালকে দারুণভাবে বোতলবন্দি করে রাখা পর্তুগালের লেফট-ব্যাক নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছেড়েছেন।
তার এই আকস্মিক বিদায়ে পর্তুগালের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মেন্দেসের বদলি হিসেবে মাঠে নেমেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নেলসন সেমেদো। এখন দেখার বিষয়, মেন্দেসের এই চোট পর্তুগালের জন্য কতটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
এদিকে, ম্যাচের ৬৮ মিনিটে ‘হাইড্রেশন ব্রেক’ বিরতি পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে দুই দলই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে খেলছে। আক্রমণ হলেও রক্ষণভাগের সুদৃঢ় প্রাচীর ভাঙতে পারছে না কোনো পক্ষের স্ট্রাইকাররাই।
ম্যাচের ডেডলক ভাঙতে এবং আক্রমণের ধার বাড়াতে হাইড্রেশন বিরতির পরপরই পর্তুগাল শিবিরে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন কোচ। মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও ডিফেন্ডার জোয়াও কানসেলোকে। তাদের পরিবর্তে মাঠে নামানো হয়েছে গতিময় উইঙ্গার রাফায়েল ল
নকআউট পর্বের মহাদ্বৈরথে দ্বিতীয়ার্ধেও চলছে স্পেন ও পর্তুগালের তীব্র লড়াই। তবে ম্যাচের ৫৬ মিনিটে বড়সড় একটি ধাক্কা খেয়েছে পর্তুগিজ শিবির। স্প্যানিশ রাইট উইঙ্গার লামিনে ইয়ামালকে দারুণভাবে বোতলবন্দি করে রাখা পর্তুগালের লেফট-ব্যাক নুনো মেন্দেস চোট পেয়ে মাঠ ছেড়েছেন।
তার এই আকস্মিক বিদায়ে পর্তুগালের রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মেন্দেসের বদলি হিসেবে মাঠে নেমেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নেলসন সেমেদো। এখন দেখার বিষয়, মেন্দেসের এই চোট পর্তুগালের জন্য কতটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
এদিকে, ম্যাচের ৬৮ মিনিটে ‘হাইড্রেশন ব্রেক’ বিরতি পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে দুই দলই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে খেলছে। আক্রমণ হলেও রক্ষণভাগের সুদৃঢ় প্রাচীর ভাঙতে পারছে না কোনো পক্ষের স্ট্রাইকাররাই।
ম্যাচের ডেডলক ভাঙতে এবং আক্রমণের ধার বাড়াতে হাইড্রেশন বিরতির পরপরই পর্তুগাল শিবিরে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন কোচ। মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও ডিফেন্ডার জোয়াও কানসেলোকে। তাদের পরিবর্তে মাঠে নামানো হয়েছে গতিময় উইঙ্গার রাফায়েল লিয়াও এবং দিয়োগো দালতকে।