গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই যুবক। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  বৃহস্পতিবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক দুই যুবক হলেন, একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় নূর ইসলাম রাতে নিজের বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গরুসহ দুই যুবককে আটক করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে স্থানীয়দের দেওয়া খবরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের ক

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই যুবক। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন, একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।

তাদের বিরুদ্ধে করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় নূর ইসলাম রাতে নিজের বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গরুসহ দুই যুবককে আটক করেন।

একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে স্থানীয়দের দেওয়া খবরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow