চোখ ধাঁধানো টর্চের আলো ও মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা-মোবাইল ছিনতাই
হঠাৎ তীব্র টর্চের আলো ফেলে চোখ ধাঁধিয়ে এবং পরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এক ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১০ জুন) ছিনতাইয়ের এই বিষয়টি জানাজানি হয়। এর আগে মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌতম চৌধুরী সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গগন সেন বাড়ির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৌতম চৌধুরীর বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে। কাপড়ের ব্যবসার পাশাপাশি তিনি দোকানে মোবাইল ব্যাংকিং এজেন্টের লেনদেনও করেন। ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী ঘটনার বিবরণ দিয়ে গৌতম চৌধুরী বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। গাড়ি থেকে নেমে হেঁটে দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক হঠাৎ চোখে তীব্র টর্চের আলো ফেলে আমার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা মুখে মরিচের
হঠাৎ তীব্র টর্চের আলো ফেলে চোখ ধাঁধিয়ে এবং পরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে এক ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১০ জুন) ছিনতাইয়ের এই বিষয়টি জানাজানি হয়।
এর আগে মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌতম চৌধুরী সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গগন সেন বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৌতম চৌধুরীর বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে। কাপড়ের ব্যবসার পাশাপাশি তিনি দোকানে মোবাইল ব্যাংকিং এজেন্টের লেনদেনও করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী
ঘটনার বিবরণ দিয়ে গৌতম চৌধুরী বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। গাড়ি থেকে নেমে হেঁটে দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক হঠাৎ চোখে তীব্র টর্চের আলো ফেলে আমার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় এবং ভারী কোনো বস্তু দিয়ে আমাকে আঘাত করতে থাকে। একপর্যায়ে আমার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও জানান, ছিনতাইকারী যুবকদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তারা রাস্তার পাশের ঝোপের আড়ালে ওত পেতে ছিল।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।’
এমডিআইএইচ/এসএইচএস
What's Your Reaction?