চ্যাম্পিয়ন পার্টি না করেই মধ্যরাতে ঢাকায় বাবর আজম

দুদিন আগেই পাকিস্তান সুপার (পিএসএল) লিগে বাবর আজমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। এখন বাবরের সামনে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সুযোগ পাননি চ্যাম্পিয়ন পার্টি করারও। সেই সিরিজে অংশ নিতে গতকাল সোমবার রাত ১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। বাবরের সঙ্গে এসেছে টেস্ট সিরিজের স্কোয়াডের আরক সদস্য খুররম শাহজাদও। দুজনই ছিলেন পেশোয়ারের স্কোয়াডের অংশ। পিএসএল ফাইনালের দিন ভোরবেলা বাবর ও খুররম ছাড়া টেস্ট স্কোয়াডের সবাই বাংলাদেশে এসে পৌঁছালেও পিএসএল ফাইনালের কারণে এ দুজনের আসা বাকি ছিল। সদ্যসমাপ্ত আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাবর আজম। ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকে ৫৮৮ রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। পিএসএলের এক আসরে কোনো ব্যাটারই আগে এত রান করতে পারেননি। পিএসএলের এবারের পারফরম্যান্স বাবরের জন্য টনিক হিসেবে কাজ করবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। উল্লেখ্য, আগামী ৮ মে মিরপুর শেরেবাংলায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সিলেটে ১৬ মে থেকে শুরু হবে। বাংলাদেশ সফরের পাকিস্তান স্কোয়াড শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজ

চ্যাম্পিয়ন পার্টি না করেই মধ্যরাতে ঢাকায় বাবর আজম

দুদিন আগেই পাকিস্তান সুপার (পিএসএল) লিগে বাবর আজমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। এখন বাবরের সামনে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সুযোগ পাননি চ্যাম্পিয়ন পার্টি করারও।

সেই সিরিজে অংশ নিতে গতকাল সোমবার রাত ১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। বাবরের সঙ্গে এসেছে টেস্ট সিরিজের স্কোয়াডের আরক সদস্য খুররম শাহজাদও। দুজনই ছিলেন পেশোয়ারের স্কোয়াডের অংশ।

পিএসএল ফাইনালের দিন ভোরবেলা বাবর ও খুররম ছাড়া টেস্ট স্কোয়াডের সবাই বাংলাদেশে এসে পৌঁছালেও পিএসএল ফাইনালের কারণে এ দুজনের আসা বাকি ছিল।

সদ্যসমাপ্ত আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাবর আজম। ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতকে ৫৮৮ রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। পিএসএলের এক আসরে কোনো ব্যাটারই আগে এত রান করতে পারেননি।

পিএসএলের এবারের পারফরম্যান্স বাবরের জন্য টনিক হিসেবে কাজ করবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে।

উল্লেখ্য, আগামী ৮ মে মিরপুর শেরেবাংলায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সিলেটে ১৬ মে থেকে শুরু হবে।

বাংলাদেশ সফরের পাকিস্তান স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।

এআরবি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow