চড়ক ঘোরানোর সময় ভেঙে পড়লো বাঁশ, অল্পের জন্য রক্ষা ভক্তের

দিনাজপুর সদর উপজেলার সুখসাগরের পূর্বপাড়ে চড়ক ঘোরানোর সময় দুর্ঘটনা ঘটেছে। এসময় হঠাৎ বাঁশ ভেঙে পড়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক ভক্ত। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিদ্যাশ্বরি এলাকায় এ ঘটনা ঘটে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী এ চড়ক পূজায় প্রায় ২০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার একপর্যায়ে একজন ভক্তের পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরানো হচ্ছিল। এসময় হঠাৎ করে ব্যবহৃত বাঁশটি ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উপস্থিত লোকজন দ্রুত ভক্তকে নিচে নামিয়ে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই ভক্ত। স্থানীয়রা জানান, শত বছরের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর পহেলা বৈশাখে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এ পূজাকে ঘিরে কয়েকদিন ধরে হরগৌরী নৃত্য, শিবের গাজনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। বসে মেলা। চড়ক দেখতে আসা জয় কুন্ডু জাগো নিউজকে বলেন, ‌‘প্রতিবছর এখানে এ আয়োজন করা হয়। তবে এমন ঝুঁকিপূর্ণ ঘটনা আগে দেখিনি। আরও সতর্ক হওয়া উচিত ছিল।’ প্রধান মাহান সাগর রায় বলেন, ‘মহাদেবের আরাধনায় এ পূজা হয়ে থাকে। তবে আজকের ঘটনা আমাদের সবাইকে সতর্ক করেছে।’ যে ভক্ত

চড়ক ঘোরানোর সময় ভেঙে পড়লো বাঁশ, অল্পের জন্য রক্ষা ভক্তের

দিনাজপুর সদর উপজেলার সুখসাগরের পূর্বপাড়ে চড়ক ঘোরানোর সময় দুর্ঘটনা ঘটেছে। এসময় হঠাৎ বাঁশ ভেঙে পড়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক ভক্ত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিদ্যাশ্বরি এলাকায় এ ঘটনা ঘটে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী এ চড়ক পূজায় প্রায় ২০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার একপর্যায়ে একজন ভক্তের পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরানো হচ্ছিল। এসময় হঠাৎ করে ব্যবহৃত বাঁশটি ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উপস্থিত লোকজন দ্রুত ভক্তকে নিচে নামিয়ে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই ভক্ত।

চড়ক ঘোরানোর সময় ভেঙে পড়লো বাঁশ, অল্পের জন্য রক্ষা ভক্তের

স্থানীয়রা জানান, শত বছরের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর পহেলা বৈশাখে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এ পূজাকে ঘিরে কয়েকদিন ধরে হরগৌরী নৃত্য, শিবের গাজনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। বসে মেলা।

চড়ক দেখতে আসা জয় কুন্ডু জাগো নিউজকে বলেন, ‌‘প্রতিবছর এখানে এ আয়োজন করা হয়। তবে এমন ঝুঁকিপূর্ণ ঘটনা আগে দেখিনি। আরও সতর্ক হওয়া উচিত ছিল।’

প্রধান মাহান সাগর রায় বলেন, ‘মহাদেবের আরাধনায় এ পূজা হয়ে থাকে। তবে আজকের ঘটনা আমাদের সবাইকে সতর্ক করেছে।’

চড়ক ঘোরানোর সময় ভেঙে পড়লো বাঁশ, অল্পের জন্য রক্ষা ভক্তের

যে ভক্তকে চড়কে ঘোরানো হচ্ছিল, সেই সম্ভু রায় (৬২) জানান, তিনি বহু বছর ধরে এ রীতি পালন করছেন। এ নিয়ে ১৭-১৮ বার চড়কে উঠেছেন। তবে আজকের মতো এমন ঘটনা আগে হয়নি।

আয়োজক দুলাল চন্দ্র বলেন, রাজাদের আমল থেকে এ পূজা চলে আসছে। তবে এ ধরনের ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। শেষ পর্যন্ত সম্পূর্ণ চড়ক ঘোরানো সম্ভব হয়নি।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow