ছাত্রদল নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জেলা ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আরও বলা হয়, নাজমুল ইসলামের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা জানান, লেংগুরা ইউনিয়নের বটতলা বাজারে একটি ঘর দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য হোসেন আলীর সঙ্গে নাজমুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত এক সপ্তাহ আগে নাজমুল ইসলামের নেতৃত্বে ওই ঘর দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হটে। এ ঘটনার জেরে গত সোমবার আনুম
দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জেলা ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও বলা হয়, নাজমুল ইসলামের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, লেংগুরা ইউনিয়নের বটতলা বাজারে একটি ঘর দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য হোসেন আলীর সঙ্গে নাজমুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত এক সপ্তাহ আগে নাজমুল ইসলামের নেতৃত্বে ওই ঘর দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হটে।
এ ঘটনার জেরে গত সোমবার আনুমানিক রাত ১১টার দিকে নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে ইউপি সদস্য হোসেন আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বটতলা বাজার এলাকায় স্থানীয় লোকজন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিষয়টি অস্বীকার করে নাজমুল ইসলাম বলেন, আমি কোনো মাদককারবারের সঙ্গে জড়িত নই। আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি সদস্যকে নাসির নামে স্থানীয় এক ব্যক্তি কুপিয়েছেন। এছাড়া স্থানীয় গ্রুপিং রাজনীতির শিকার বলেও দাবি করেন তিনি। দলীয় এমন সিদ্ধান্তে হতাশ আমি।
What's Your Reaction?