ছাত্রলীগ ও গুপ্তদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও গুপ্তদের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ কলেজ শাখা ছাত্রদলের অন্য নেতা ও কর্মীরা। বিক্ষোভ সমাবেশে আহ্বায়ক পিয়াল হাসান বলেন, বিগত স্বৈরাচারের ছাত্রলীগের হেলমেট বাহিনীর অন্তরালে কিছু গুপ্ত বাহিনী ছিল যারা ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাই আগস্ট আন্দোলনের পরে মুখ উন্মোচন করে নতুন রূপে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে এসেছে। কিন্তু সময়ের পরিক্রমায় তারা তাদের পরিচয় আবারো বদলে ছাত্রশিবিরের বিভিন্ন কমিটিতে এসে সাংগঠনিক পরিচয় প্রদান করেছে। আমরা তাদের সাধুবাদ জানিয়েছি। কিন্তু আজ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে যখন পতিত ছাত্রলীগ বিভিন্ন বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে তখন তারা তাদের প্রতিহত করতে রাজপথে নামছে না, তারা কী করছে? তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরবর্তী সময় এসে বাংলাদেশের প

ছাত্রলীগ ও গুপ্তদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও গুপ্তদের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ কলেজ শাখা ছাত্রদলের অন্য নেতা ও কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে আহ্বায়ক পিয়াল হাসান বলেন, বিগত স্বৈরাচারের ছাত্রলীগের হেলমেট বাহিনীর অন্তরালে কিছু গুপ্ত বাহিনী ছিল যারা ৫ আগস্ট পরবর্তী সময়ে জুলাই আগস্ট আন্দোলনের পরে মুখ উন্মোচন করে নতুন রূপে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে এসেছে। কিন্তু সময়ের পরিক্রমায় তারা তাদের পরিচয় আবারো বদলে ছাত্রশিবিরের বিভিন্ন কমিটিতে এসে সাংগঠনিক পরিচয় প্রদান করেছে। আমরা তাদের সাধুবাদ জানিয়েছি। কিন্তু আজ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে যখন পতিত ছাত্রলীগ বিভিন্ন বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে তখন তারা তাদের প্রতিহত করতে রাজপথে নামছে না, তারা কী করছে?

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরবর্তী সময় এসে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে ধীরে ধীরে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পেটুয়া ছাত্রলীগ বাহিনীর উদ্ভব ঘটেছে। তারা মাস্ক, হেলমেট পরে ঝটিকা মিছিল শুরু করার মাধ্যমে রাজপথে নামছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুক্ত বুদ্ধি চর্চা, সহবস্থানের রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগকে ভয় পাবে না এবং তাদের মিছিলকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে।

সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং তাদের গুপ্ত সংগঠনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল ছাত্রসংগঠন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল-মুক্তবুদ্ধির চর্চা, গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ ছাত্ররাজনীতি নিশ্চিত করা, ছাত্রদল সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সহাবস্থান, নিরাপদ পরিবেশ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ছাত্রদল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow