ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে সংগীত বিভাগের এক কর্মকর্তার সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক ছাত্রীকে আটক করে শিক্ষার্থীরা।  রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত ও ওই ছাত্রীর অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী প্রায়সময়ই তবলা বাজানো শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ডেমোনস্ট্রেটর দীপংকরের বাসায় যেতেন। গতকাল রাতে এই ঘটনা আঁচ পেয়ে গভীর রাতে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।  এ সময় ডেমোনস্ট্রেটর ওই নারী শিক্ষার্থীসহ বাইরে আসতে অস্বীকৃতি জানালে প্রায় রাত ৩টায় প্রক্টর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী ও

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডরমিটরিতে সংগীত বিভাগের এক কর্মকর্তার সঙ্গে গভীর রাতে একই বিভাগের এক ছাত্রীকে আটক করে শিক্ষার্থীরা। 

রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন সময়ে অভিযুক্ত ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত ও ওই ছাত্রীর অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী প্রায়সময়ই তবলা বাজানো শেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ডেমোনস্ট্রেটর দীপংকরের বাসায় যেতেন। গতকাল রাতে এই ঘটনা আঁচ পেয়ে গভীর রাতে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। 

এ সময় ডেমোনস্ট্রেটর ওই নারী শিক্ষার্থীসহ বাইরে আসতে অস্বীকৃতি জানালে প্রায় রাত ৩টায় প্রক্টর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী ও ড. মো. জাহিদুল কবীর এবং সহকারী প্রক্টরদের উপস্থিতিতে তার কক্ষে প্রবেশ করা হয়। 

এদিকে ওই কর্মকর্তা জানান, সে তবলা বাজানো শিখতে এসেছে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই ছাত্রী ও ডেমোনস্ট্রেটরের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়। পরে ওই ছাত্রীকে শিউলীমালা হলে হেফাজতে পাঠানো হয়।

এ বিষয়ে প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, গতকালের ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং ওই ডেমোনস্ট্রেটরকে সাময়িক বরখাস্ত করেছি। সামনে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য আমরা তদারকি আরও জোরদার করব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow