ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত, গ্রেফতার ২

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে ছিনতাই হওয়া অটোরিকশা নিয়ে পালানোর সময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) ও মো. রকি ওরফে শাকিল (২৫)। শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে, ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। গু

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত, গ্রেফতার ২

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে ছিনতাই হওয়া অটোরিকশা নিয়ে পালানোর সময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন পুলিশের দুই সদস্য। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) ও মো. রকি ওরফে শাকিল (২৫)।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে, ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তারা দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।

আহত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন জানিয়ে তিনি বলেন, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর এক ছিনতাইকারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এম নাসিরুদ্দিন।

কেআর/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow