‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নেমে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপে নিজেদের প্রথম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলে নিশ্চিত হয় স্মরণীয় এই জয়। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তবে এই সাফল্যকে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগের ফল হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। বাংলাদেশের জয়ের পর শনিবার (৬ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইউরোপের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ে প্রাণঢালা অভিনন্দন। ইনশাআল্লাহ আমরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলবো।’ ‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল,’ বলেও উল্লেখ করেন এনসিপির এ নেতা। উল্লেখ্য, মাহিন সরকার ২০২৪ সালের ছাত্র-জনতার গণ
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে নেমে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপে নিজেদের প্রথম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলে নিশ্চিত হয় স্মরণীয় এই জয়।
এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
তবে এই সাফল্যকে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগের ফল হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।
বাংলাদেশের জয়ের পর শনিবার (৬ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইউরোপের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ে প্রাণঢালা অভিনন্দন। ইনশাআল্লাহ আমরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলবো।’
‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল,’ বলেও উল্লেখ করেন এনসিপির এ নেতা।
উল্লেখ্য, মাহিন সরকার ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে দীর্ঘদিনের স্থবিরতা ও রাজনৈতিক প্রভাব কমাতে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
পরবর্তীতে গত বছরের ২৯ ডিসেম্বর তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
What's Your Reaction?