নজরদারিতে বেসরকারি হাসপাতাল, কঠোর নির্দেশনা জারি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর সারা দেশের বেসরকারি হাসপাতালগুলোর ওপর তীক্ষ্ণ নজরদারি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের এ ঘটনার পর সারা দেশের বেসরকারি হাসপাতালগুলোর ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ভবন পরিদর্শন ও পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি জটিলতায় নিহত নবজাতকদের ময়নাতদন্ত না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পুলিশ ও সিআইডির অনেক চেষ্টা সত্ত্বেও শোকাতুর মায়েদের আবেগের কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে তিনি বিশ্বাস করেন যে এটি যেহেতু প

নজরদারিতে বেসরকারি হাসপাতাল, কঠোর নির্দেশনা জারি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর সারা দেশের বেসরকারি হাসপাতালগুলোর ওপর তীক্ষ্ণ নজরদারি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের এ ঘটনার পর সারা দেশের বেসরকারি হাসপাতালগুলোর ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ভবন পরিদর্শন ও পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।

ময়নাতদন্ত ও আইনি জটিলতায় নিহত নবজাতকদের ময়নাতদন্ত না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। পুলিশ ও সিআইডির অনেক চেষ্টা সত্ত্বেও শোকাতুর মায়েদের আবেগের কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে তিনি বিশ্বাস করেন যে এটি যেহেতু প্রমাণিত ঘটনা, তাই আদালত অবশ্যই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখবেন।

হাসপাতালের অনুমোদনসংক্রান্ত তথ্য ও হাসপাতালটির বৈধতা সম্পর্কে মন্ত্রী স্পষ্ট করেন যে তাদের প্রাথমিক অনুমোদন ছিল। তবে রাজউকের একটি প্রতিবেদন অনুযায়ী, তারা পরবর্তী সময়ে ভবনের অনেক পরিবর্তন করেছে যা আইনসংগত নয়। তারা সেখানে নবম তলায় বেকারি করেছে। এ বিষয়ে রাজউক আলাদা ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow