ছিনতাইয়ের নাটক সাজিয়ে অর্থ আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

নাটোরে মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হাউসের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে ২ লাখ টাকা ও মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। এ ঘটনায় মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হাউসের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত ২ জুলাই রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানিয়েছে, আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত। এ ছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ছিনতাইয়ের নাটক সাজিয়ে অর্থ আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

নাটোরে মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হাউসের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে ২ লাখ টাকা ও মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে।

তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন।

এ ঘটনায় মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হাউসের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত ২ জুলাই রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত। এ ছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow