ছুটির দিনেও কর্মব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সাধারণত সরকারি ছুটির দিনে ক্যাম্পাস যখন শান্ত থাকে, তখন ব্যতিক্রমী এক চিত্র দেখা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এবং ঝুলে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) ছুটির দিনেও অফিস করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
এদিন দেখা যায়, উপাচার্য তার দপ্তরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিভিন্ন ফাইল পর্যালোচনা করছেন এবং স্বাক্ষর করছেন। তার এই পরিশ্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির দিনে কাজ করার বিষয়ে উপাচার্য তার প্রতিক্রিয়ায় জানান, দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কমানোই তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘অফিসিয়াল কাজে গতি নিয়ে আসতে এর কোনো বিকল্প নেই। আগে একই অফিসে একটা ফাইল ৪ মাস ধরে পড়ে থাকারও উদাহরণ আছে। সেই ফাইলজট এড়ানোর এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, উপাচার্যের এমন সরাসরি তদারকি ও কাজের প্রতি একাগ্রতা বিশ্ববিদ্যালয়ের ফাইলজট নিরসন এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠতে গুরুত্ব
সাধারণত সরকারি ছুটির দিনে ক্যাম্পাস যখন শান্ত থাকে, তখন ব্যতিক্রমী এক চিত্র দেখা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এবং ঝুলে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) ছুটির দিনেও অফিস করছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
এদিন দেখা যায়, উপাচার্য তার দপ্তরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিভিন্ন ফাইল পর্যালোচনা করছেন এবং স্বাক্ষর করছেন। তার এই পরিশ্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির দিনে কাজ করার বিষয়ে উপাচার্য তার প্রতিক্রিয়ায় জানান, দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কমানোই তার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘অফিসিয়াল কাজে গতি নিয়ে আসতে এর কোনো বিকল্প নেই। আগে একই অফিসে একটা ফাইল ৪ মাস ধরে পড়ে থাকারও উদাহরণ আছে। সেই ফাইলজট এড়ানোর এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, উপাচার্যের এমন সরাসরি তদারকি ও কাজের প্রতি একাগ্রতা বিশ্ববিদ্যালয়ের ফাইলজট নিরসন এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।