ছুটির দিনে ঝটপট তৈরি করুন ফিশ ব্যাটার ফ্রাই

ফিশ ব্যাটার ফ্রাই একটি জনপ্রিয় ও মুখরোচক খাবার, যা বাইরের দিক থেকে মুচমুচে আর ভেতরে নরম ও রসালো। বাঙালির খাবারের তালিকায় মাছের ঝোল, ভুনা বা ভাজা বরাবরই পরিচিত। তবে প্রতিদিনের একই স্বাদের বাইরে একটু ভিন্ন কিছু খেতে চাইলে মাছ দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ফিশ ব্যাটার ফ্রাই। এই পদটির বিশেষত্ব হলো এর ক্রিসপি আবরণ। এক কামড় দিলেই মুখে ছড়িয়ে পড়ে অসাধারণ ফ্লেভার।বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা শিশুদের টিফিনে ফিশ ব্যাটার ফ্রাই হতে পারে দারুণ একটি পদ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আসুন জেনে নেওয়া যাক ফিশ ব্যাটার ফ্রাই কীভাবে তৈরি করবেন- উপকরণ ভেটকি মাছ আধা কেজি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ আদাবাটা ১ চা চামচ রসুনবাটা ১ চা চামচ কাঁচা মরিচ ৪ থেকে ৫টি ধনেপাতা ১ মুঠো পুদিনাপাতা ১ মুঠো লেবুর রস দেড় চা চামচ ডিম ২টি ময়দা ১ কাপ বেকিং সোডা আধা চা তেল ২ কাপ লবণ স্বাদমতো প্রস্তুত প্রণালি প্রথমে মাছ কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে একটি মসৃণ সবুজ পেস্ট তৈরি করুন। এবার মাছে আদাবাটা, রসুনবাটা, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, সবুজ পেস্ট ও লবণ

ছুটির দিনে ঝটপট তৈরি করুন ফিশ ব্যাটার ফ্রাই

ফিশ ব্যাটার ফ্রাই একটি জনপ্রিয় ও মুখরোচক খাবার, যা বাইরের দিক থেকে মুচমুচে আর ভেতরে নরম ও রসালো। বাঙালির খাবারের তালিকায় মাছের ঝোল, ভুনা বা ভাজা বরাবরই পরিচিত। তবে প্রতিদিনের একই স্বাদের বাইরে একটু ভিন্ন কিছু খেতে চাইলে মাছ দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ফিশ ব্যাটার ফ্রাই।

এই পদটির বিশেষত্ব হলো এর ক্রিসপি আবরণ। এক কামড় দিলেই মুখে ছড়িয়ে পড়ে অসাধারণ ফ্লেভার।বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা শিশুদের টিফিনে ফিশ ব্যাটার ফ্রাই হতে পারে দারুণ একটি পদ, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।

আসুন জেনে নেওয়া যাক ফিশ ব্যাটার ফ্রাই কীভাবে তৈরি করবেন-

jago

উপকরণ

  • ভেটকি মাছ আধা কেজি
  • গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
  • আদাবাটা ১ চা চামচ
  • রসুনবাটা ১ চা চামচ
  • কাঁচা মরিচ ৪ থেকে ৫টি
  • ধনেপাতা ১ মুঠো
  • পুদিনাপাতা ১ মুঠো
  • লেবুর রস দেড় চা চামচ
  • ডিম ২টি
  • ময়দা ১ কাপ
  • বেকিং সোডা আধা চা
  • তেল ২ কাপ
  • লবণ স্বাদমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছ কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে একটি মসৃণ সবুজ পেস্ট তৈরি করুন। এবার মাছে আদাবাটা, রসুনবাটা, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, সবুজ পেস্ট ও লবণ মাখিয়ে ম্যারিনেট করুন এবং আধা ঘণ্টা রেখে দিন। এতে মাছের ভেতর পর্যন্ত দারুণ ফ্লেভার চলে যাবে।

অন্য একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, লবণ ও ডিম একসঙ্গে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে সাবধানে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে মাছ উল্টেপাল্টে সোনালি বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা মাছ কিচেন টাওয়েলে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এরপর গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই পরিবেশন করুন কাসুন্দি, পুদিনার চাটনি বা টার্টার সসের সঙ্গে।

টিপস

  • বাসা, রূপচাঁদা বা ভেটকি মাছ ব্যবহার করলে খেতে বেশি মজা হয়।
  • ফিশ ফ্রাই আরও মুচমুচে করতে ব্যাটার তৈরিতে ঠান্ডা পানি দিন।
  • মাঝারি আঁচে ভেজে নিন। বেশি আঁচে ভাজলে বাইরে পুড়ে যেতে পারে, ভেতর কাঁচা থেকে যাবে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow