ছুটির দিনে ঢাকার বায়ুর মান যাদের জন্য ক্ষতিকর
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে। শুক্রবার (২২ মে) সকাল ১০টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা সান্তিয়াগোর দূষণ স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১২৭ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ক্ষতিকর। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। এসএনআর/জেআইএম
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে। শুক্রবার (২২ মে) সকাল ১০টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা সান্তিয়াগোর দূষণ স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
অপরদিকে, দূষণ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১২৭ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ক্ষতিকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসএনআর/জেআইএম
What's Your Reaction?